ফাহাদ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সোনারগাঁও এর মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদ দুষণ ও দখলমুক্ত করার দাবিতে আমরা নারায়ণগঞ্জের সন্তান সমাজকল্যাণ সংগঠনের আয়োজনে মানব বন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে আড়াইহাজার উপজেলার ঈদবারদী ও সোনারগাঁও উপজেলার মাঝেরচর সংযোগ সেতুতে মানব বন্ধনে সভাপতিত্ব করেন আমরা নারায়ণগঞ্জের সন্তান সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মোঃ মোক্তার হোসাইন। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১ সহ-সভাপতি মোঃ আল মোজাহিদ মল্লিক।
বিশেষ অতিথি সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, রুপালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ ভূইয়া,আড়াইহাজার উপজেলা অভিবাসী ফোরাম ( ওকাপ) সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার এর সমাজ কল্যান সম্পাদক শাজাহান স্বপন, দপ্তর সম্পাদক সূচক চৌধুরী, জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আল আমিন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তবর্গ ও সংগঠনের সদস্যগন উপস্থিত ছিলেন। মানব বন্ধনে বক্তারা অবিলম্বে নদী দখর মুক্ত ও দুষণ রোধে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

