সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ দুষণ ও দখলমুক্ত করার দাবিতে মানব বন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সুন্দরবনে পৃথক পৃথক অভিযানে চালিয়ে পাঁচজনকে আটক করেছে বন বিভাগ। এ সময় জেলেদের নিকট থেকে তিনটা নৌকা, জাল বিশযুক্ত চিংড়ি ও সাদা মাছসহ বোতলে থাকা বিষ জব্দ করে।
বনবিভাগ সূত্রে জানা যায়, বিকাল ৫টায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে নলিয়ান স্টেশনের আওতাধীন ৪০নং কম্পার্টমেন্টের মার্কি খাল এলাকা থেকে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে ৪নং কয়রা গ্রামের হামিদ গাজী (৪৫) কে আটক করে।
এ সময় তার ব্যবহারিত মাছ ধরার একটি ডিঙ্গি নৌকা, ভেশালি জাল, ৫ কেজি বিষযুক্ত চিংড়ি ও লেভেল বিহীন প্লাস্টিকের বোতলে থাকা বিষ উদ্ধার করে। এর আগে বন বিভাগ একই দিন বিকাল ৪টায় পৃথক অভিযান চালিয়ে একই স্থান থেকে মামুন ঢালী (৪১), শরিফুল ইসলাম (৪৫), মোঃ হাসান ঢালী (৪৫), মোঃ সাহেব আলী (৪০) কে আটক করে।
এ সময় তাদের নিকট থেকে মাছ ধরার দুইটা ডিঙ্গি নৌকা, ২টা কল জাল ও দশ কেজি সাদা মাছ জব্দ করে। এ ব্যাপারে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বন আইনে মামলা রুজু হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]