ইবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

Share the post
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাস ভাঙচুরের ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে দুইজনকে এক বছর এবং তিনজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
শনিবার ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত তিনটি পৃথক অফিস আদেশে এ তথ্য জানা যায়। ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২৭০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এক বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থী হলেন— বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার নাজিম ও মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মোস্তাফিজুর রহমান সায়েম এবং ছয় মাসের জন্য বহিষ্কৃত শিক্ষার্থী হলেন— মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল মান্নান লুমান, সৈয়দ সাজিদ হোসেন ও তাকবির হাসান হৃদয়।
বিশ্ববিদ্যালয়ে সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি রাতে শিক্ষার্থীরা বাসের সুপারভাইজারের খারাপ আচরণের অভিযোগে প্রধান ফটকে বাস আটক করে এবং কিছু শিক্ষার্থী বাসে ভাঙচুর চালায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বাধা দিলে ভাঙচুরকারীরা তাদের উপর চড়াও হয়ে হাতাহাতির ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে তদন্তের পর সিন্ডিকেট সভায় বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মনজুরুল হক জানান, সংশ্লিষ্টদের চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]