মাভাবিপ্রবিতে বিভিন্ন মেয়াদে শাস্তি পেলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোট ১৯ নেতাকর্মী

Share the post
মো. নাজমুল হাসান ভূঁইয়া, মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শৃঙ্খলা ভঙ্গ, বিভিন্ন শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন, ভয়ভীতি প্রদর্শনসহ পাঠদান পরিস্থিতি বিঘ্নিত করা এবং আইনশৃঙ্খলা অবনতির ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে শাস্তি দেওয়া হয়েছে।
এদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও রয়েছেন। চারজনকে স্থায়ীভাবে বহিষ্কার, একজনকে ৫ সেমিস্টার, সাতজনকে ৪ সেমিস্টার এবং সাতজনকে ৩ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. তৌহিদুল ইসলাম। তিনি জানান, গত ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২৫০তম রিজেন্ট বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটির প্রতিবেদনে তাদের দোষী সাব্যস্ত হওয়ার পর এ সিদ্ধান্ত হয়। বহিষ্কৃতরা সবাই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
আজীবন বহিষ্কৃত:মানিক শীল (ইএসআরএম বিভাগ), মো. হুমায়ুন কবির (অর্থনীতি বিভাগ, ২০১৬-১৭), শাওন ঘোষ (অর্থনীতি বিভাগ, ২০১৭-১৮), মো. সাদিক ইকবাল (পদার্থবিজ্ঞান বিভাগ, ২০২০-২১)।৫ সেমিস্টার বহিষ্কার: রায়হান আহমেদ শান্ত (পদার্থবিজ্ঞান বিভাগ, ২০১৮-১৯)।
৪ সেমিস্টার বহিষ্কার:খালেকুজ্জামান নোমান (অর্থনীতি বিভাগ, ২০১৮-১৯), সাখাওয়াত আহমেদ শুভ্র (গণিত বিভাগ, ২০১৭-১৮), মো. আব্দুল্লাহ সরকার উৎস (গণিত বিভাগ, ২০১৮-১৯), মো. আবিদ হাসান (মারুফ) (গণিত বিভাগ, ২০১৮-১৯), রানা বাপ্পি (রসায়ন বিভাগ, ২০১৭-১৮), মো. যোবায়ের দৌলা (রিয়ন) (রসায়ন বিভাগ, ২০১৭-১৮), নাহিদ হাসান (ব্যবস্থাপনা বিভাগ, ২০২০-২১)।
৩ সেমিস্টার বহিষ্কার: সুজন মিয়া (অর্থনীতি বিভাগ, ২০১৯-২০), জাহিদ হাসান (হিসাববিজ্ঞান বিভাগ, ২০২০-২১), মো. নাঈম রেজা (অর্থনীতি বিভাগ, ২০২০-২১), ইমতিয়াজ আহমেদ রাজু (সিপিএস বিভাগ, ২০২০-২১), মো. রিফাত হোসেন (হিসাববিজ্ঞান বিভাগ, ২০২০-২১), ইমরানুল ইসলাম (সিপিএস বিভাগ, ২০২০-২১), মো. আনোয়ার হোসেন (অন্তর) (পদার্থবিজ্ঞান বিভাগ, ২০১৯-২০)।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইমাম হোসেন বলেন, “নিয়মতান্ত্রিক তদন্ত কমিটির সুপারিশ নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]