মোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হলো “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল ও ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর দ্বিতীয় দিনের খেলা।
১৩ সেপ্টেম্বর, শনিবার বিকাল ৪টায় পত্তন উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলাটি জমকালো আয়োজনে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্তন ইউনিয়ন বিএনপির সভাপতি এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ কালাম মিয়া। সঞ্চালনায় ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মোঃ সাইনুর রহমান হৃদয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগারবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইকতিয়ার উদ্দিন ইকতার। বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সায়েম ইকবাল বোখারী মোল্লা।
অন্যান্য সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:পত্তন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ: মানিক সরকার, হাবিবুল্লাহ ভূইয়া, আলফু মিয়া, সোহাগ ভূইয়া, আজাদ মিয়া, আলী আজ্জমইউনিয়ন ছাত্রদল সভাপতি: ইকবাল ভূইয়া
ইউনিয়ন যুবদলের সভাপতি: আনু খাঁ,সাবেক ছাত্রদল নেতা: কৃষিবিদ সাইনুর রহমান হৃদয় স্বেচ্ছাসেবক(বলিন্টিয়ার): জাহাঙ্গীর শাহ, ইউনুস, তাজু, ইয়াকিন প্রমূখঃ
খেলায় আখাউড়া পৌরসভা একাদশ ২-১ গোলে পত্তন ফুটবল ক্লাব একাদশ-কে পরাজিত করে জয় লাভ করে।
উক্ত এই ফুটবল টুর্নামেন্ট খেলায় সার্বিক সহযোগিতায় সৌদি আরব প্রবাসী ও রেমিটেন্স যোদ্ধা মোঃ রহমত আলী।
বক্তব্য: অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলায় হার-জিত থাকবেই, তবে তা নিয়ে কেউ যেন বিশৃঙ্খলা না করে। রেফারির সিদ্ধান্ত সকলকে মেনে নিতে হবে। তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সম্পৃক্ত করা জরুরি। এই ধরনের আয়োজন যুবকদের সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

