নিম্নবিত্তদের মাঝে তৃপ্তির আহারের বিনামূল্যে সবজি বিতরণ।

Share the post

আজ সকাল ১০ টায় ফেনীর ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে দুই শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় সবজি সরবরাহ করে তৃপ্তির নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় সবজি সংগ্রহ করে নিম্ন আয়ের মানুষরা। উক্ত কার্যক্রমের প্রধান উদ্যোক্তা ওসমান গণী রাসেল জানায়, সপ্তাহে ৩ দিন শহরের বিভিন্ন পয়েন্টে এ

কার্যক্রম চালানো হবে। এ জন্য তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। কার্যক্রমে তৃপ্তির আহার ছাড়াও তারুণ্যের বন্ধন, দুর্নিবার সহ আরও কিচ্ছু স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করেন। তৃপ্তির আহারের অন্যতম সমন্বয়ক নিষাদ আদনান জানায়, নিম্নবিত্ত শ্রেণী যাদের প্রয়োজন থাকা সত্ত্বেও কারও কাছে চাইতে পারেনা তাঁরা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করলে সাধ্যমতো ত্রাণ সহায়তা দেয়ারও আশ্বাস দেন। তারুণ্যের বন্ধনের মিরাজ আহেমদ উক্ত কার্যক্রমে আসতে পেরে নিজের অনুভুতি জানাতে গিয়ে বলেন, সমাজের জন্য কিছু করতে সবারই এগিয়ে আসা উচিত। তিনি সামর্থ্যবান সবাইকে সবার পাশে এসে দাঁড়ানোর আহবান জানান। দুর্নিবারের কামরুল জানায়, তৃপ্তির আহারের দেখাখিতেতে তিনি নিজ এলাকার দরিদ্র মানুষদের মাঝে এ ধরনের কার্যক্রম করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বাবলু, রায়হান, উদয় সহ বেশকজন স্বেচ্ছাসেবী। উদ্যোক্তা ওসমান গণী রাসেল অনুষ্ঠান শেষে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগামী কার্যক্রমের ঘোষণা দিয়ে আজকের কার্যক্রম শেষ করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]