ঢাকায় মারা যাওয়া বোয়ালখালীর এক ব্যক্তির দাফন সম্পর্ণ করলো উপজেলা প্রশাসন

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, (বোয়ালখালী প্রতিনিধি): বোয়ালখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের দরপপাড়া এলাকার বাসিন্দা এক বৃদ্ধ ব্যক্তি দীর্ঘদিন যাবত ঢাকার খিলগাঁও এলাকায় স্বপরিবারে বাস করছিলেন। গতকাল (১৩ এপ্রিল) সকালে বার্ধক্য ও দীর্ঘদিনের শ্বাসকষ্টজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তার পরিবারের সদস্যরা লাশ নিয়ে বোয়ালখালীতে দাফন করতে নিয়ে আসছেন এ খবর জানাজানি হল এলাকার মানুষের মধ্যে ভয়ভীতি ও আশঙ্কার সৃষ্টি হয়। সংবাদটি জানতে পেরে চট্টগ্রামের জেলা প্রশাসক এর নির্দেশনায় তাৎক্ষণিকভাবে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনকে জানালে তিনি এসিল্যান্ড, ওসি, স্থানীয়

কাউন্সিলরসহ ঐ ব্যক্তির বাড়িতে গিয়ে এলাকাবাসীর স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে লাশটি বাড়িতে না এনে সরাসরি কবরস্থানে নেয়ার ব্যবস্থা করেন। জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় আমি পূর্বে থেকে সকল ধরনের ব্যবস্থা করে রেখেছি। রাত ১১:৩০ এ বোয়ালখালীতে লাশ পৌঁছালে এসিল্যান্ড, ওসি, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র, পুলিশ সদস্যবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার উপস্থিত থেকে পরিবারের সদস্যবৃন্দ যারা ঢাকা থেকে এসেছেন তাদের দ্বারা শরীয়াহ মোতাবেক ধৌত করে কাফনের কাপড় পরিয়ে রাত ৩টায় জানাজা ও দাফনকার্য সম্পন্ন করা হয়। দাফনের পর রাতেই ঐ পরিবারের সদস্যবৃন্দ ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ঢাকা থেকে আগত ঐ পরিবারের কোন সদস্য স্থানীয় কারো সংস্পর্শে

আসেননি। সুতরাং এলাকাবাসীকে আতঙ্কিত না হতে অনুরোধ করেন তিনি। তাছাড়া বোয়ালখালীবাসির নিরাপত্তায় সবসময় পাশে থেকে সহযোগীতা করে যাবার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী, থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম এর নেতৃত্বে বোয়ালখালী থানা পুলিশ, প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন আবু, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার রিদওয়ানুল হক প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]