ব্রাহ্মণবাড়িয়ায় কসবাতে একটি অসহায় পরিবারের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগ

Share the post

মাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের পাতাইসার গ্রামে আদালতে চলমান মামলার জেরে দীর্ঘদিন ধরে অমানুষিক নির্যাতনের শিকার হচ্ছেন অসহায় সুহেদা বেগমে ও তার পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একই গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র আশেক মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী সুহেদা বেগমের বাড়িঘর ভাঙচুর করে প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকার আসবাবপত্রের ক্ষতি করেছে বলে জানা যায়। এ সময় পরিবারের চারজন সদস্যকে মারধর করে গুরুতর আহত করে তারা।
ভুক্তভোগী সুহেদা বেগম জানায়, তিনি ও তার পরিবার দরিদ্র ও অসহায় হওয়ায় আশেক মিয়া ও তার সহযোগীরা নিয়মিত হুমকি-ধমকি দিয়ে আসছে। বাড়িঘর ছেড়ে না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া বিভিন্ন জেলায় ভুয়া মামলা দিয়ে হয়রানি করার কথাও জানিয়েছেন সুহেদা বেগম।
এ ঘটনায় তিনি কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন, এবং গণমাধ্যম কর্মীদের সম্মুখে সংবাদ সম্মেলন করে জীবনের নিরাপত্তা দাবি করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকাজুড়ে আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে। এ নিয়ে স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]