বারসিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তরুণ সাংবাদিক হোসেন, আসাদুজ্জামান ও বেলাল

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : নগরের জলবায়ু সংকট নিয়ে বিশেষ প্রতিবেদনের জন্য বারসিক মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫-এ ভূষিত হয়েছেন সাতক্ষীরার তিন তরুণ সাংবাদিক।
 এরা হলেন, ঢাকা টাইমসের হোসেন আলী, দৈনিক পত্রদূতের আসাদুজ্জামান সরদার ও ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডেজিনাস নলেজ (বারসিক) এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম আয়োজিত উপকূলীয় যুব জলবায়ু সম্মেলন ২০২৫-এ তাদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।এসময় তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক ই এলাহী, নগর গবেষক জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, শরীফুল্লাহ কায়সার সুমন, সাতক্ষীরা প্রেসক্লাবে সভাপতি আবুল কাসেম, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ।
প্রসঙ্গত, গত ৩১ মে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বারসিক মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ এর জন্য সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের কাছ থেকে প্রতিবেদন আহবান করা হয়। আহবানে সাড়া দিয়ে প্রতিবেদন জমা দেন সংবাদকর্মীরা। প্রতিবেদনগুলো নিয়ে বিচারকার্য সম্পন্ন করেন বারসিক পরিচালক, লেখক ও গবেষক পাভেল পার্থ, বারসিকের নলেজ ম্যােনজমেন্ট সেলের প্রধান সিলভানুস লামিন ও নগর গবেষক জাহাঙ্গীর আলম সমন্বিত তিন সদস্যের একটি স্বাধীন জুরি বোর্ড।জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ‘জলবায়ু উদ্বাস্তু আট হাজার পরিবার সাতক্ষীরা শহরে এসে নতুন ফাঁদে’ শীর্ষক প্রতিবেদনের জন্য ঢাকা টাইমসের হোসেন আলী, ‘সামাজিক সুরক্ষার বৃত্তের বাইরে এক নীরব জনগোষ্ঠী’ শীষক প্রতিবেদনের জন্য দৈনিক পত্রদূতের আসাদুজ্জামান সরদার ও ‘কাপড়ের ব্যানারের বাজার দখল করেছে পিভিসি ব্যানার, করছে ভয়াবহ পরিবেশ দূষণ’ শীর্ষক প্রতিবেদনের জন্য ডিবিসি নিউজের এম বেলাল হোসাইনকে বারসিক মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]