জাজিরায় বিএনপির দুই নেতার কারাবরণের দিন আজ, আজও দিতে হয় হাজিরা

Share the post

মোঃ আমির হোসেনজেলা প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় বিএনপির নিবেদিত দুই নেতা—উপজেলা যুবদলের সভাপতি আলমগীর হোসেন ও তৎকালীন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং পৌরসভা বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মাজহারুল ইসলাম রনি মুন্সি।
আজ, ৪ সেপ্টেম্বর, তাদের রাজনৈতিক জীবনের এক বিষন্নময় স্মৃতির দিন।

জানা যায়, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর গভীর রাতে কোনো ধরনের মামলা বা গ্রেফতারি পরোয়ানা ছাড়াই পুলিশ তাদের আকস্মিকভাবে গ্রেফতার করে। পরদিন আদালতে জামিন আবেদন নাকচ করে উভয় নেতাকে কারাগারে পাঠানো হয়।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, সে সময় রনি মুন্সি ও আলমগীর হোসেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। শুধুমাত্র একটি নৌ-ভ্রমণের আয়োজনকে অজুহাত বানিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়। গ্রেফতারের পর তারা কারাগারে শারীরিক ও মানসিকভাবে চরম নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে।

নেতাকর্মীরা বলেন, “ওই সময়ের ঘটনাটি আমাদের জন্য ছিল এক দুঃসহ অভিজ্ঞতা। নিবেদিতপ্রাণ দু’জন নেতাকে অন্যায়ভাবে বন্দি করা হয়েছিল কেবল রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য।”

অন্যদিকে, সাবেক উপজেলা ছাত্রদল আহ্বায়ক ও পৌরসভা বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মাজহারুল ইসলাম রনি মুন্সি বলেন,
“আমার রাজনৈতিক জীবনকে ধ্বংস করার জন্য মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। কারাগারে আমাকে নির্যাতনের শিকার হতে হয়েছে, অথচ আমার একমাত্র অপরাধ ছিল বিএনপির পতাকাতলে কাজ করা। আজও সেই দিনের দুঃসহ স্মৃতি আমাকে তাড়া করে বেড়ায়। তবে আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসাই একদিন সত্যকে জয়ী করবে।”

এ বিষয়ে উপজেলা যুবদলের সভাপতি আলমগীর হোসেন বলেন, “আজকের দিনটি আমার জীবনের এক বেদনাদায়ক অধ্যায়। আমি কোনো অপরাধ করিনি, কেবল দেশপ্রেম আর গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর কারণেই আমাকে গ্রেফতার করে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয়েছিল। শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিকভাবেও ভয়াবহ চাপ সহ্য করতে হয়েছিল। তবে আজও আমি সেই আদর্শে অটল আছি।”

আজ তাদের কারাবরণের এই দিনে জাজিরা ও শরীয়তপুর বিএনপির নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের সকল ভুয়া মামলার নিস্পত্তি এবং পূর্ণ মুক্তি দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শরীয়তপুরের  চিডারচরে শিয়ালের আক্রমনে  স্কুল শিক্ষার্থী আহত 

Share the post

Share the postমোঃ আমির হোসেন জেলা শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের পদ্মানদীর মাঝে অবহেলিত জনগোষ্ঠীর চরাঞ্চল সীডল্যান্ট খ্যাত  চিডারচরে   শিয়ালের কামড়ে এক স্কুল ছাএ আহত হয়েছেন। সারজমিনে জানা গেছে কুন্ডেরচর ইউনিয়নের চরাঞ্চলের  আঃ মান্নান মল্লিকের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ  আমিনুর খলিফার ছেলে প্রথম  শ্রেনীর ছাএ সামিল (০৭) আজ বুধবার  বিকাল ০৩ টার […]

আইসিইউ বেডে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে, চিকিৎসার সহযোগিতা চায় অসহায় শিমুলের পরিবার!

Share the post

Share the postমোঃ আমির হোসেন শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মুলাই বেপারীর কান্দি নিবাসী আমজেদ শিকদারের ছেলে মোঃ শিমুল(১৬) সড়ক দূর্ঘটনায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ-২ বেড নং ১১ তে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে। গত ১৮/০৯/২৫ তারিখে  মোঃ শিমুল একটি ভয়াবহ মোটরবাইক  দূর্ঘটনার শিকার হয়ে মাথায় মারাত্নক আঘাতপ্রাপ্ত হয়। অসুস্হতার মারাত্নক অবস্হায় ০১/১০/২০২৫ তারিখে বাংলাদেশ মেডিকেল […]