ফরিদপুরের কানাইপুরে দেড় বছরের শিশু নিখোঁজ।

Share the post
মোঃ সজল মন্ডল, ফরিদপুরঃ ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে দেড় বছরের একটি শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩রা সেপ্টেম্বর দুপুরে কানাইপুর ইউনিয়নের, সাইবারিয়া গ্রামের, রুবেল খলিফার দেড় বছর বয়সী শিশু নিখোঁজ হয়েছে।  এলাকার নিজ বাড়ি থেকে শিশুটি হঠাৎ করে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা প্রথমে আশপাশে খোঁজাখুঁজি করলেও শিশুটির কোনো খোঁজ মেলেনি।
শিশুর বাবা-মা জানান, অল্প কিছুক্ষণের জন্য তারা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এরপর শিশুটিকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজা শুরু করেন। স্থানীয়রা সম্ভাব্য সকল স্থানে খোঁজ চালালেও শিশুটিকে পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল পিতা রুবেল খলিফার বসত বাড়ির পাশে একটি পুকুরে খোজাখুজি করেছে। তাতেও শিশুটির কোনো সন্ধান মেলেনি।পরবর্তীতে শিশুটির পিতা রুবেল খলিফা ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছে।  ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ জানায়, শিশুটিকে উদ্ধারে তৎপরতা চলছে এবং ইতোমধ্যে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে।এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]