আরো বাড়লো সাধারণ ছুটি ও নিয়ন্ত্রিত চলাচলের মেয়াদ

Share the post

জাতীয়: আবারো বাড়ানো হলো সরকারি ছুটির মেয়াদ। সাধারণ ছুটি ও যান চলাচল নিয়ন্ত্রণ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) এই তথ্য জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে ২৬ মার্চ থেকে শুরু হওয়া সাধারণ ছুটি দুই দফা বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়। একইসঙ্গে বাতিল হয় পহেলা বৈশাখের সরকারি আনুষ্ঠানিকতাও। একই সঙ্গে বন্ধ রাখা হয়েছে সবধরনের গণপরিবহন চলাচলও। 

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। ইতোমধ্যেই আক্রান্তের সংখ্যা ৩০০ পার হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার একদিনেই আক্রান্ত হয়েছেন ১১২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]