শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Share the post
 মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মো. মিরাজুল ইসলাম বিশ্বাস (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গোয়ালদহ গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুল হাই বিশ্বাসের ছোট ছেলে।
নিহতের চাচা বাবু বিশ্বাস জানান, শনিবার রাত ৯ টার দিকে মিরাজুল লাইট চার্জে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারাত্মক আহত হয়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাত সাড়ে ৯ টার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক আবু তাহের রাসেল তাকে মৃত ঘোষণা করেন। তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]

পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।  এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল […]