সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন

Share the post

 তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবীতে

নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) বেলা ১২টায় দুর্গাপুর প্রেসক্লাবের উদ্যোগে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

ঘন্টাব্যাপি মানববন্ধনের সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবি তুলে প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায়, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ:সভাপতি মোঃ মোহন মিয়া, সাবেক সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল তালুকদারসহ অনেকেই। এছাড়া সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কমরেড ডাক্তার দিবালোক সিংহ এ কর্মসুচীতে একাত্মতা ঘোষনা করে বক্তব্য রাখেন।

 

বক্তারা বলেন, তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের একজন প্রতিবাদী সাংবাদিক। তাকে হত্যা করলেই সব কিছু শেষ হয়ে যাবে না। সারাদেশে আমরা তার লাখো ভাই এখনো বেঁচে আছি। আমরা যদি দেশের নাগরিক হই, তাহলে দেশেরও দায়িত্ব আছে এই হত্যাকান্ডের দৃস্টান্তমুলক বিচার করার। চাঁদাবাজির ছবি তুলতে গিয়ে প্রাণ দিতে হলো তুহিনকে আমরা এর দৃস্টান্তমুল শাস্তি দেখতে চাই। সারাদেশে গণমাধ্যমের কণ্ঠরোধ করে দেয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। সাগর-রুনী হত্যাকান্ডসহ অন্যান্য সাংবাদিক হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দ্রæত সময়ের মধ্যে ফাঁসি কার্যকর করে দেশে একটি দৃস্টান্ত স্থাপনের জন্য মাননীয় প্রধান উপদেস্টার কাছে জোর দাবী জানানো হয়।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]