সাভার সরকারী কলেজের ভাইস প্রিন্সিপালের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন 

Share the post
মো: শাকিল শেখ  সাভার (ঢাকা): সাভার সরকারি কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল ড. মো: আখতারুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি, স্বৈরাচার, ফ্যাসিবাদ আওয়ামী পন্থি কর্মকাণ্ডে জড়িতসহ নানা অভিযোগে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দ্রুততম সময়ে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকালে সাভার সরকারী কলেজ প্রাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, সাভার সরকারি কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. মো: আখতারুজ্জামান একজন দুর্নীতিবাজ ও স্বৈরাচার। এছাড়া, তিনি বিগত সময়ে ফ্যাসিবাদ আওয়ামী পন্থি কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। এছাড়াও তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ একাধিক অভিযোগ রয়েছে। তাই সাধারণ শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে। দ্রুততম সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ার দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে কলেজের অধ্যক্ষ সদ্য নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো উর্ধতনদের অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]