জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কোন দলের তকমা দিয়ে ঢেকে ফেলা যাবে না- ডা: সালাউদ্দিন বাবু

Share the post
মো: শাকিল শেখ সাভার (ঢাকা): ৫ আগস্টে আশুলিয়ায় ছয়জন ছাত্র-শ্রমিক-জনতাকে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলা হয়েছিল। এদের মধ্যে একজন তখনো মারা যায়নি। তাকে চিকিৎসা না দিয়ে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। এব্যাপারটা খুবই অলৌকিক এবং ভয়াল। ৫ তারিখে যেদিন সেখ হাসিনা অলরেডি ভারতে আশ্রয় নিয়ে গেছেন, এরকম একটি সেনসেটিভ ঘটনা জাতির সামনে তুলে ধরার জন্যই আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে তোমরা অর্গানাইজড করো,আমরা কিছু বলবো বলে জানিয়েছেন বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে আশুলিয়ার শ্রীপুরস্থ দারুল ইহসান মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন ছাত্র-শ্রমিক-জনতার সম্মানে স্বরণসভার অনুষ্ঠানস্থল পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এই অনুষ্ঠানে বিএনপির শ্লোগান, ব্যানার, ফেস্টুন, ছবি এগুলা রাখা যাবে না। কারণ এই শহীদরা, এই পরিবার, জাতির সন্তান, তাঁরা বীর। তাই তাঁদেরকে কোন দলের তকমা দিয়ে ঢেকে ফেলা যাবে না। আমরা বড় দল হিসেবে আমাদের দায়িত্ব তাঁদের সম্মাননা দেওয়া এবং বিশেষ দিনে স্মরণ করা। তাই এখানে কোন দলীয় ফ্লেভার থাকবেনা,তবে দলীয় লোকের অংশগ্রহণ থাকবে, সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে।
তিনি এসময় বলেন, ২০০৬ সালের পরে ঢাকা-১৯ তথা সাভার-আশুলিয়ায় এটাই সবচেয়ে বড় অনুষ্ঠান। যা আগে কখনো হয়নি। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও অনুষ্ঠানে সিনিয়র নের্তৃবৃন্দ উপস্থিত থাকবেন।
জনসভাস্থল পরিদর্শনকালে এসময় ঢাকা জেলা যুবদলের সাধারন সম্পাদক আইয়ুব খান, ঢাকা জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল, আশুলিয়া থানা বিএনপির সাধারন সম্পাদক হাজী আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান, ঢাকা জেলা তাতী দলের সভাপতি জাকির হোসেন, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল শেখ প্রমুখ সহ বিএনপি ও এর অংগসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আগামীকাল (বুধবার) আশুলিয়ার শ্রীপুরে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন ছাত্র-শ্রমিক-জনতার সম্মানে স্বরণসভা” অনুষ্ঠিত হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]