শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

Share the post
জিল্লুর রহমান সাগর শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় দশম শ্রেণি একাদশ ও ষষ্ঠ এবং সপ্তম শ্রেণি যৌথ একাদশ অংশগ্রহণ করে। এ সময় দশম শ্রেণি ২-০ গোলে ষষ্ঠ ও সপ্তম শ্রেণি যৌথ একাদশকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়।শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গণি।
শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রোকনুজ্জামান সুইটের সার্বিক পরিচালনায় খেলা পরিচালনা করেন শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিপ্র কুণ্ডু।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, শিক্ষার্থী ও ফুটবল অনুরাগী দর্শকেরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]

পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।  এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল […]