জুলাই পুনর্জাগরণ প্রীতি ফুটবল ম্যাচে জয়ী বরিশাল বিশ্ববিদ্যালয়

Share the post
আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি : জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে বরিশাল বিভাগীয় সরকারী শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে জয়ী  হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল একাদশ ৷ শনিবার (২৬ জুলাই) বরিশাল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠ প্রাঙ্গনে বিকাল সাড়ে চারটায় খেলা শুরু হয়৷ বরিশাল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ একাদশ বনাম বরিশাল বিশ্ববিদ্যালয় একাদশের মাঝে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়৷ খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম৷
বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের প্রতিষ্ঠান প্রধান মো. রুবেল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের  সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মঞ্জুর আহমেদ, ইরফান হোসেন, বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম৷ অনুষ্ঠানে বক্তারা বলেন, “খেলাধুলা শুধু শরীর গঠনের মাধ্যম নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত কাজের মনোভাব ও নেতৃত্ব গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই৷”
খেলায় বরিশাল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ একাদশকে ৩-১ গোলে হারিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় একাদশ জয়ী হয়৷ পরে  ম্যাচ শেষে অতিথিবৃন্দরা বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]