আশুলিয়া ৮ম শ্রেণীর ছাত্রী গণধর্ষণ,গ্রেফতার -৩

Share the post
মাহমুদুল ইসলাম সাগর,সাভার উপজেলা প্রতিনিধি :সাভারের আশুলিয়ায় প্রেমের সম্পর্কের জেরে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণে করে প্রেমিকসহ আরও একজন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান আশুলিয়ায় প্রেমের সম্পর্কের জেরে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণে করে প্রেমিকসহ আরও একজন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার তৈয়পুর গ্রামের হিন্দুপাড়া এলাকার মোকন্দ চন্দ্র দাসের ছেলে সমীর দাস (২৫), একই গ্রামের মোল্লাপাড়া এলাকার গিয়াস উদ্দিন ওরফে ইমরান মোল্লার ছেলে অভি রহমান (১৬) ও তাদের সহায়তাকারী তৈয়বপুর মধ্যপাড়া এলাকার মেহেদী হাসানের ছেলে শুভ ইসলাম (১৭)।
পুলিশ জানায়, ৮ম শ্রেণির পড়ুয়া ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক ছিল শাহীন সাউন্ড সিস্টেম দোকানের কর্মচারী অভি রহমানের। সেই সম্পর্কের জের ধরে শুক্রবার রাতে কৌশলে দোকানে ডেকে নেন প্রেমিক অভি। পরে সেখানে আগে থেকেই উপস্থিত থাকা সমীর দাস ও প্রেমিক অভি মিলে তাকে ধর্ষণ করে। এ সময় তাদের কাজে সহযোগীতা করেন তাদের বন্ধু শুভ ইসলাম। পরে তারা ভুক্তভোগীকে ছেড়ে দিলে ভুক্তভোগী শিক্ষার্থী আশুলিয়া থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।আশুলিয়া থানা পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরে আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়। সেই সাথে ভুক্তভোগী শিক্ষার্থীর মেডিকেল পরিক্ষার জন্য তাকে ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টানে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]