লেডিস স্যান্ডেলের ভিতরে মিললো ইয়াবা আটক ১

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদী বেলাবতে লেডিস স্যান্ডেলের ভিতর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার সকালে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ তথ্যটি নিশ্চিত করেন।
আটককৃত নারী হলেন জুলেখা (৫০)। সে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার কাশিমপুর গ্রামের মৃত আবুল কাসেমের স্ত্রী। এসময় তার কাছ থেকে চারশত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি জানান, গত ২৫ জুলাই (শুক্রবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বতে ডিবির একটি দল বেলাব থানাধীন ঢাকা-সিলেট মহাসড়ককের পাশে বারৈচা বাজারের চায়ের দোকানে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা জুলেখাকে আটক করে। এসময় তার হাতে থেকে জুতার ভিতরের কৌশলে লুকানো অবস্থায় ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। তিনি আরও জানান, আটককৃত নারী দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। পরে তাকে মাদক আইনে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]