ইবিতে জুলাই বর্ষপূর্তি উপলক্ষে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

Share the post
ইবি প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২৪ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা’র আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১৬৬ নম্বর কক্ষে প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, পঙ্কজ রায়, গোলাম রাব্বানী ও আইইউডিএস-এর সদস্য সচিব দিদারুল ইসলাম প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিটিভি বিতর্ক প্রতিযোগিতার নির্দেশক নাজমুল হুদা আজাদ, সাবেক টিভি বিতার্কিক মো. খালিদ হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল ডিবেটিং সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি তৌফিক আজমিম মাহমুদ এবং আইইউডিএস-এর সাবেক আহ্বায়ক ও টিভি বিতার্কিক নোমান ইবনে বাশার।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, “শহীদ আবু সাঈদের স্মরণে এবং ‘জুলাই স্পিরিট’ ধারণ করে আমরা এই বিতর্কের আয়োজন করেছি। ২০১৭ সালের পর দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা হয়নি। এবার ২২টি বিভাগের অংশগ্রহণে আমরা আবার এ সংস্কৃতি ফিরিয়ে আনতে পেরেছি। নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।”
ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় হলো সৃজনশীলতা ও জ্ঞান-বিজ্ঞানের বিকাশের স্থান। বিতর্ক প্রতিযোগিতা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকদিন পর হলেও জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে এমন আয়োজন শুরু করতে পারা আনন্দের। আশা করি, এটি ধারাবাহিকভাবে চলবে। বিতর্কের মাধ্যমে মত প্রকাশ ও পারস্পরিক সহমর্মিতার সুযোগ তৈরি হবে, যা শিক্ষাবান্ধব পরিবেশ গঠনে সহায়ক হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইবির আরবী বিভাগের স্নাতক সমাপনী র‍্যালি অনুষ্ঠিত

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দীর্ঘ ৪ বছরের স্নাতক (সম্মান) সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে উৎসবমুখর এক স্মরণীয় দিন পার করেছে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমিক ভবন থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে […]

ইবিতে সাজিদ হত্যা তদন্তে সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান 

Share the post

Share the postইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডে তদন্তের স্বার্থে যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত প্রক্টোরিয়াল বডি, ছাত্র-উপদেষ্টা, […]