চট্টগ্রামে ৫টি প্রবেশ মুখে চেকপোস্ট

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর ৫টি প্রবেশ মুখে বসানো হয়েছে চেকপোস্ট। তল্লাশির পাশাপাশি অযাচিত যানবাহন চলাচল আটকে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। জমায়েত ঠেকাতে বাড়ানো হয়েছে সেনা টহল।

মঙ্গলবার (০৭ মার্চ) ভোর না হতেই নগরীর প্রবেশ পথ হিসেবে পরিচিত পাহাড়তলী সিটি গেইট, শাহআমানত সেতু, কালুরঘাট সেতু, অক্সিজেন মোড় এবং কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অবস্থান নেয় পুলিশের ট্রাফিক বিভাগ। এসময় তারা বিভিন্ন জেলা থেকে আসা অপ্রয়োজনীয় যানবাহন শহরে প্রবেশ করতে না দিয়ে পুনরায় ফিরিয়ে দেয়।

সিএমপি উপ কমিশনার তারেক আহমেদ বলেন, যেসব গাড়ি ঢুকতে নিষেধ করা হয়েছে, সেগুলো আমরা ফিরিয়ে দিচ্ছি। যেন তারা একসাথে হতে না পারে।

শহরের প্রবেশ পথগুলোতে পুলিশ অবস্থান নিয়েছে। এদিকে, নগরীতে মানুষ চলাচল নিয়ন্ত্রণে কাজ করেছে সেনাবাহিনীর একাধিক টহল টিম। সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষকে মাস্ক পড়িয়ে দেয়ার মতো সামাজিক দায়িত্ব পালন করেছেন সেনা সদস্যরা।

সেনাবাহিনীর টহল টিম টিম লিডার ক্যাপ্টেন ইরতিজা বলেন, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আমাদের বের হওয়া মোটেও উচিত নয়।

পুলিশ এবং সেনাবাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের নিবাহী ম্যাজিস্ট্রেটদের ১০টিমও নগরীতে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]