র‌্যাব প্রধান হচ্ছেন সুনামগঞ্জের আব্দুল্লাহ আল মামুন

Share the post

সিলেট প্রতিনিধি: র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হচ্ছেন সুনামগঞ্জের সন্তান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্বরত আছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সারসংক্ষেপে প্রধানমন্ত্রীর কার্যালয় পাঠানোর পর প্রধানমন্ত্রী তা অনুমোদন দিয়েছেন বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

ওই সূত্রটি জানিয়েছে, আজকালের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি  হবে।

সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের সন্তান আবদুল্লাহ আল মামুন গত মে বছর অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।

২০১৫ সাল থেকে র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালন করা বেনজীর আহমেদ হচ্ছেন পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি)।  
সূত্র: চ্যানেল আই অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শায়েস্তাগঞ্জে নারী ও শিশু মামলায় আসামী গ্রেফতার!

Share the post

Share the postস্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ কাওছার মিয়া কে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে নোয়াগাঁও(বাখরপুর এলাকা থেকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ মডেল থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃত আসামী হলো- শায়েস্তাগঞ্জ উপজেলার নোয়াগাঁও(বাখরপুর) গ্রামের মৃত আছকির মিয়ার পুত্র মোঃ […]

সিলেটের দক্ষিণ সুরমা ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই

Share the post

Share the postসিলেট প্রতিনিধি : সিলেট শহরের দক্ষিণ সুরমার কদমতলি ওভারব্রিজ এলাকায় আল আরাফাহ ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার সহকারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। জানা যায়, শাহিন নামের এক ব্যক্তির নিকট থেকে মঙ্গলবার (১ অক্টোবর)  বেলা সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কদমতলী ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় […]