নরসিংদীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদী পৌর শহরের শিক্ষা চত্বর এলাকা  থেকে ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নরসিংদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সামছুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আরিফুল ইসলাম (২৯) সদর উপজেলার গাবতলী পুরানপাড়া গ্রামের আবৃদুর রশিদের ছেলে। এসময় তার কাছ থেকে ১১০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উপ-পরিচালক সামছুল আলম জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফজলুল হক খাঁন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয় গঠিত একটি দল শহরের শিক্ষা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে আরিফুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হোন। তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক সামিরা বেগম বাদী হয়ে  নরসিংদী মডেল থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]