যৌথবাহিনীর জালে একাধিক হত্যা মামলার আসামী, বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Share the post

আশিকুর রহমান, নরসিংদী :-নরসিংদী রায়পুরার আতংক একাধিক হত্যা সহ বিভিন্ন মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়া (৩৭) ওরফে সুহেল কে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
সোমবার (২১ জুলাই) রাতে রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রদীপ চন্দ্র ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।
সন্ত্রাসী সুহেল রায়পরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। এসময় তার কাছ থেকে ৫টি একনালা বন্দুক, ২টি পিস্তলের ম্যাগজিন ও ৩০ রাউন্ড গুলি, ৪ রাউন্ড রাইফেলের গুলি, ১২ রাউন্ড শর্টগানের গুলি, ৩টি মুঠোফোন ও নগদ পনের শত টাকা এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়েদাবাদ ও বালুরচর এলাকায় পূর্ব শক্রতার জের ধরে হানিফ মাস্টার গ্রুপ এবং এরশাদ গ্রুপ এর মধ্যে গুলাগুলির ঘটনায় মোমেনা বেগম নামে একনারী গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করেন। এ ঘটনায় আরও ৩ জন গুলিবিদ্ধ হয়ে নরসিংদীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এমন সংবাদ পেয়ে সেনাবাহিনী, পুলিশ এবং র‍্যাব এর সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা বাহিনীর একটি যৌথদল ওই এলাকার সন্ত্রাসীদের গ্রেফতার করতে সাড়াঁশী অভিযান পরিচালনা করেন। এমন সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে একাধিক হত্যা সহ বিভিন্ন মামলার আসামী ও শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়া ওরফে সুহেল শ্রীনগর বাজারঘাট থেকে নৌকাযোগে পালিয়ে যাওয়ার সময় মেঘনা নদী থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হোন। এসময় তার কাছ থেকে অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। এই অভিযানে সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন ৫৬ ইবি, নরসিংদী আর্মি ক্যাম্পের মেজর ইব্রাহীম আব্দুল্লাহ আসাদ, পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর এবং র‍্যাব এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা সক্রিয় থেকে অভিযান পরিচালনা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]