দুর্গাপুরে ভূমি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Share the post

তোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্প (চঈঈ) এর আয়োজনে এক ভূমি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১ টায় স্থানীয় কমরেড মনি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন উপজেলা কোর্ডিনেটর পল সুকান্ত দাশ। সেমিনারে সিভিল সোসাইটি অর্গানাইজেশন এর সভাপতি দোলন হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার (ভার) মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক ধ্রুব সরকার, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের সভাপতি অন্তর হাজং।

সেমিনারে উপস্থিত সকলের মাঝে ভূমি বিষয়ক বিভিন্ন সমস্যা, আইন ও ব্যবস্থাপনা এবং উন্নয়ন নিয়ে আলোচনা করেন ইউএনও মোস্তাফিজুর রহমান। এছাড়াও ভূমি বিষয়ক আইন, বিধি—বিধান এবং সমস্যা থেকে উত্তরণের পথ কি ? এ সম্পর্কে আমাদের করনীয় সম্পর্কে সকলকে অবহিত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]