বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বৃদ্ধ’র মৃত্যু

Share the post

নিজস্ব প্রতিবেদক: বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তির ২০ মিনিটের মধ্যে এক পুরুষ রোগীর (৫০) মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৫টা ১০ মিনিটে জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নি‌য়ে ভর্তি হয় ওই রোগী এবং সারে ৫টায় করোনা ইউনিটেই তার মৃত্যু হয়। মৃত পুরুষ ব্যক্তি বরিশাল মেট্রোপলিটন থানাধীন কাউনিয়া থানা এলাকার তালতলী এলাকার রাঢ়ী মহলের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন। তিনি জানান, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নি‌য়ে বিকাল ৪টা ৫০ মি‌নি‌টে জরুরী বিভা‌গে আ‌সে ওই রোগী। সেখান থে‌কে তা‌কে ক‌রোনা ইউ‌নি‌টে ভ‌র্তি করা হয়। সেখা‌নে নেয়ার কিছুক্ষন পরই তার মৃত্যু ঘ‌টে। কি কার‌নে তার মৃত্যু ঘ‌টে‌ছে তা জানার জন্য পরীক্ষা কর‌তে হ‌বে। এজন্য তার ড্রপ‌লেট সংগ্রহ ক‌রে ঢাকায় প্রেরন করা হ‌বে। ব‌রিশা‌লের জেলা প্রশাসক এসএম অ‌জিয়র রহমান জানান, তি‌নি বিষয়‌টি জান‌তে পে‌রেছেন। এখন তার বাড়ি লকডাউন করা হয়েছে। শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ক‌রোনা ইউ‌নি‌টে এ পর্যন্ত ৩ জন রোগীর মৃত্যু ঘ‌টে‌ছে। বর্তমা‌নে সেখা‌নে ৯ জন চি‌কিৎসাধীন আ‌ছেন। যা‌দের ম‌ধ্যে ৪ জন নারী ও ৫ জন পুরুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

গৌরনদীতে উত্তেজনা: ছিনতাই মামলায় ছাত্রদল নেতা পারভেজসহ চারজনকে আসামি করায় তোলপাড়

Share the post

Share the postমো: সাইফুল ইসলাম সজিব, বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা আক্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা দায়ের করেছেন। জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে— ইমরান খান, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল রাজিব খান, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা ছাত্রদল ইত্তেসাম […]

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]