কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে গাড়ি ও যান চলাচল বন্ধ

Share the post

সাইফুল ইসলাম (টেকনাফ) : অবশেষে কক্সবাজার -টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক বন্ধ করে দিয়েছে বিজিবি। রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও’র গাড়ী এই সড়ক দিয়ে চলাচল করে। প্রতিদিন শত শত এনজিও’র গাড়ী চলাচলের কারণে দীর্ঘ যানজট লেগে থাকতো এই সড়কে। এ নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ ছিল। তাদের আশংকা ছিল, রোহিঙ্গা ক্যাম্পে যাতায়াত কারী গাড়ী ও বিদেশীদের কারণে করোনা ঝুঁকিতে রয়েছে মানুষ। আজ সকাল হতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের রেজু ব্রীজের উভয় প্বার্শে সাধারণের চলাচল বন্ধ করে দিয়েছে বিজিবি। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে এই ব্রীজ দিয়ে হেঁটেও পার হতে দেয়া হচ্ছে না। তবে এই কড়াকড়ির মধ্যে রোহিঙ্গা ক্যাম্প যাতায়াত কারী গাড়ীগুলোর কি হবে জানতে চাওয়া হলে কক্সবাজার বিজিবির সিও লে: ক: আলী হায়দার আজাদ জানান, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো: মাহবুব আলম তালুকদারে নির্দেশে গাড়ী ও জনচলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তিনি বলেন, আরআরআরসি অফিসের অনুমোদিত গাড়ী ছাড়া আর কোন গাড়ী চলাচল করতে দেয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]