আব্দুর রাজ্জাক রাজু,স্টাফ রিপোর্টার,গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর পৌরসভা বিএনপির আহ্বায়ক মোঃ মাসুদ সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মহসীন উজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান দেওয়ান, পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিজভী আহমেদ দুলাল, সদস্য মোঃ হবি দেওয়ান, সদস্য আঃ রহমান মেম্বার, সদস্য তানভীর আহমেদ, সদস্য আঃ আজিজ,৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌরসভা ছাত্রদলের নেতা হীরা সরকার, প্রমুখ।

