নওগাঁয় জুলাই শহীদদের স্মরণে বৃক্ষ রোপণ

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ : এক শহীদ, এক বৃক্ষ’ স্লোগানে নওগাঁয় জুলাই অভ্যুত্থানের ৯জন শহীদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে বৃক্ষ রোপণ করা হয়েছে।শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের বাইপাস সড়কের পশ্চিম প্রান্তে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এ সময় জেলা প্রশাসক আউয়াল বলেন, জুলাই অভ্যুত্থানে নওগাঁয় ৯ জন শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে দেশীয়, ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হচ্ছে।
তিনি বলেন, “প্রতিটি গাছের সঙ্গে আছে জুলাই শহীদদের স্মৃতিফলক। সেখানে শহীদদের পরিচয় দেওয়া রয়েছে। পাশাপাশি ফলকের সঙ্গে একটি কিউআর কোড রয়েছে। এটি স্ক্যান করলে নির্দিষ্ট শহীদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা উঠে আসবে।”
তিনি আরও বলেন, “এসব বৃক্ষ কালের সাক্ষী হিসেবে পরবর্তী প্রজন্মের কাছে অভ্যুত্থানের বার্তা পৌঁছে দিবে।শহীদ বিপ্লব মণ্ডলের বাবা লুৎফর রহমান ছেলের নামে বৃক্ষরোপণ ও স্মৃতি ফলক স্থাপনের পর বলেন, “এই কাজে মনে শান্তি পেলাম।”
এছাড়া বিপ্লবের নামে বৃক্ষরোপণের স্থানটিকে ‘বিপ্লব চত্বর’ হিসেবে অবিলম্বে ঘোষণা দেওয়ার দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁর ছাত্রনেতা ফজলে রাব্বি।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম, সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]