মনপুরায় নৌবাহিনীর অভিযান: শিশু ধর্ষণের অভিযোগে দুজন গ্রেফতার, ২৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

Share the post

মোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি, চ্যানেল ২১ : ভোলার মনপুরায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মূল হোতাসহ দুজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার সন্ধ্যায় পরিচালিত এক অভিযানে তাদের গ্রেফতারের পাশাপাশি প্রায় ২৫ কোটি টাকা মূল্যের ৭০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২৮ জুন মনপুরা উপজেলার এক শিশুকে স্থানীয় একটি জালের দোকানের ম্যানেজার মো. ইলিয়াস হোসেন (২৮) নির্মমভাবে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশ নৌবাহিনীর মনপুরা কন্টিনজেন্টের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর নৌবাহিনী তথ্য অনুসন্ধান শুরু করে এবং শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মনপুরার স্থানীয় বাজারে অভিযুক্তদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে মূল অভিযুক্ত মোঃ ইলিয়াস হোসেন এবং তার সহযোগী হাসান মাস্টারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অভিযানের পাশাপাশি ইলিয়াসের দোকানের কাছে অবস্থিত একটি গোপন গুদামে তল্লাশি চালায় নৌবাহিনী। এ সময় সেখান থেকে প্রায় ৭০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২৫ কোটি টাকা। অভিযানকালে নৌবাহিনীর সদস্যদের সাথে মনপুরা থানার পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে জব্দকৃত জালভর্তি গুদামটি সিলগালা করে দেওয়া হয় এবং অবৈধ জালগুলো জনসম্মুখে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশব্যাপী মাদক, সন্ত্রাস দমন এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের এই ধরনের নিয়মিত টহল ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]