ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণের ৫ দিন পর মাদরাসা ছাত্র উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

Share the post
মাহমুদুল হাসান  স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ায় অপহরণের ৫ দিন পর ফজলুল করিম-(২০) নামে এক মাদরাসা ছাত্রকে উদ্ধার করেছে সদর থানার পুলিশ। এ সময় অপরহরণকারী তৌসিফ মাহবুব ওরফে হৃদয়- (২৬) কে গ্রেপ্তার করা হয়।
র‌্যাবের সহযোগীতায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেনের নেতৃত্বে পুলিশ বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার চিটাগাং রোডের শিমরাইল এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ভোর রাতে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আনা হয়।
উদ্ধার হওয়া ফজলুল করিম জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মোহল্লা গ্রামের এম.এ কাইয়ুম মিয়ার ছেলে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর সিরাজনগরের মলাই ঢালীর বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
অপহরণকারী তৌসিফ মাহবুব ওরফে হৃদয় নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মোঃ মিজানের ছেলে।
পুলিশ ও উদ্ধারকৃত ফজলুল করিমের পরিবার সূত্রে জানা গেছে, গত ২২ জুন রোববার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর সিরাজিয়া দারুল উলুম মাদরাসার সামনে থেকে ফজলুল করিমকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারী।
পরবর্তীতে ফজলুল করিমের পিতা এম.এ কাইয়ুম মিয়ার মোবাইল নাম্বারের ইমো আইডিতে ফোন দিয়ে ২ কোটি টাকা মুক্তিপন দাবি করে অপহরণকারী তৌসিফ মাহবুব ওরফে হৃদয়। টাকা না দিলে ফজলুল করিমকে হত্যার হুমকি দেয়া হয়।
এ ঘটনায় অপহৃত ফজলুল করিমের পিতা এম.এ. কাইয়ুম বাদী হয়ে প্রথমে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী এবং গত ২৫ জুন সদর মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরই ভিকটিমকে উদ্ধারে নামে পুলিশ। র‌্যাবের সহযোগীতায় বৃহস্পতিবার গভীর রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার চিটাগাং রোডের শিমরাইল এলাকা থেকে ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন জানান, পিতার অসুখের কথা বলে ফজলুল করিমকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় তৌসিফ মাহবুব ওরফে হৃদয়। পরে ফজলুল করিমের পিতা এম.এ কাইয়ুম মিয়ার মোবাইল নাম্বারের ইমো আইডিতে ফোন দিয়ে ২ কোটি টাকা মুক্তিপন দাবি করে অপহরণকারী তৌসিফ মাহবুব। টাকা না দিলে ফজলুল করিমকে হত্যার হুমকি দেয়া হয়। তথ্য প্রযুত্তির মাধ্যমে আমরা তার অবস্থান শনাক্ত করে ভিকটিমকে উদ্ধার ও অপরহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]