সোনারগাঁয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু 

Share the post
ফাহাদ, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের নীলকান্দা রূপনগর গ্রামে বিষাক্ত সাপের কামড়ে মুসা মিয়ার ছেলে  শাকিল মিয়া (২৬) নামের যুবকের মর্মান্তিক মৃত্যু।
গত বৃহস্পতিবার (২৬ জুন)  রাত ৮ দিকে অটোরিক্সা চালিয়ে  বাড়ি ফেরার পথে বাড়ির পাশের ঝোপ থেকে বেরিয়ে এসে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়।
 তার চিৎকারে আত্মীয়-স্বজন এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা যায়, সাপ কামড়ানোর বিষয়টি বুঝতে পেরে তারা সঙ্গে সঙ্গে পায়ে রশি দিয়ে বেঁধে রাখেন।  পরে এক স্থানীয় কবিরাজের পরামর্শে বাঁধ খুলে দিলে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। এরপরই শাকিলের শরীরে জ্বালা পোড়া শুরু হয়। এক পর্যায়ে তিনি ছটফট করতে থাকেন। স্থানীয় যুবকদের সহযোগিতায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]

সোনারগাঁয়ে নারী কেলেঙ্কারিতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ২ জন পলাতক 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের […]