বিয়ের প্রলোভনে ধর্ষন

Share the post
মাহমুদুল ইসলাম সাগর,সাভার উপজেলা প্রতিনিধি : বিয়ের প্রলোভন দেখিয়ে আশুলিয়ায় এক তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে করার পর প্রতারণার অভিযোগ উঠেছে মেহেদী হাসান (২৭) নামের এক যুবকের বিরুদ্ধে।
(২৩ জুন) রাতে এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই তরুণী।
সোমবার রাতে এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই তরুণী।
 জানা যায়, প্রায় দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় মেহেদীর। এক মাস আগে তিনি ওই তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর গত ১০ জুন এবং ২০ জুন আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে ঘুরতে নিয়ে গিয়ে বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক করেন।
ভুক্তভোগীর অভিযোগ, ২২ জুন রাত ১১টায় মেহেদী তাকে ফোন করে জানিয়ে দেয়, তার পক্ষে ওই তরুণকে বিয়ে করা সম্ভব নয়। পরদিন ২৩ জুন রাত ৮টা ৩০ মিনিটে শেনওয়ালিয়া বাজার এলাকায় দেখা হলে মেহেদী বলে, তোমাকে নিয়ে ফুর্তি করেছি, মজা করেছি, তোমাকে বিয়ের কোনো ইচ্ছাই আমার ছিল না।
 তরুণীর দাবি, এ ঘটনার ফলে তিনি সামাজিকভাবে লাঞ্ছিত এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। মেহেদীর মতো প্রতারকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]