নতুন নেতৃত্বে ইবি’র জুলাই-৩৬ হল ডিবেটিং সোসাইটির

Share the post
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই-৩৬ হল ডিবেটিং সোসাইটি’র ২০২৫-২৬ সেশনে কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসানা পারভিন টিনা এবং সাধারণ সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিস সেতু খানম নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৫ জুন) দুপুরে জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল হক সিদ্দিকী কর্তৃক এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মিসেস জান্নাতুল তামান্না ও রহিমা খাতুন। যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস মারিয়ম আক্তার চৈতি, কোষাধ্যক্ষ জারিন আক্তার মিম, যুগ্ম কোষাধ্যক্ষ জাকিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান, অফিস সম্পাদক শম্পা আক্তার, যুগ্ম দপ্তর সম্পাদক সুরাইয়া ইয়াসমিন, তথ্যপ্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক উম্মে হাবিবা সিগমা, লজিস্টিকস সেক্রেটারি নওশিন শর্মিলী এবং নির্বাহী সদস্য সাদিয়া সিদ্দিকা।
হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মিস সেতু খানম বলেন, “বিতর্ক বরাবরই আমার অত্যন্ত পছন্দের একটা প্লাটফর্ম। সময়ের পরিক্রমায় আজ অনেক বড় একটা দায়িত্ব কাধে এসে পড়েছে। বর্তমান কমিটির প্রতিটা মেম্বার অনেক বেশি এক্টিভ এবং ডেডিকেটেড। তাদের চোখে জুলাই – ৩৬ হল ডিবেটিং সোসাইটির জন্য ভালো কিছু করার আকাঙ্ক্ষা দেখি। তাই সবাইকে নিয়ে যেন একসাথে হল ডিবেটিং সোসাইটির জন্য কাজ করতে পারি এবং ভবিষ্যতে দেশসেরা ডিবেট ফিস্ট গুলোর সাথে পরিচয় করিয়ে দিতে পারি তার জন্য সবার কাছে দোয়া প্রার্থী।”
সভাপতি আফসানা পারভিন টিনা বলেন, “জুলাই ৩৬ হল ডিবেটিং সোসাইটির সাথে আমার যাত্রা তিন বছরের বেশি।আমার কাছে এই ডিবেটিং সোসাইটি একটা আবেগের জায়গা। ক্লাস, পরীক্ষা, টিউটোরিয়াল এই সবকিছুর চাপে থেকেও ডিবেটের জন্য সময় কখনো কম পড়ে যায়নি। সময়ের পরিক্রমায় এতো গুরুদায়িত্ব কাঁধে এসে পড়েছে। আমার এই দায়িত্ব যেনো সম্মানের সাথে যথাযথভাবে পালন করতে পারি সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।পাশাপাশি জুলাই-৩৬ হল ডিবেটিং সোসাইটি পূর্বের অর্জন গুলো সাথে রেখে পরবর্তী প্রজন্ম যেনো সাফল্যের সাথে বিতর্কের অঙ্গনে বিচরণ করতে পারে এই প্রত্যাশা নিয়ে কাজ করে যাবো”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]