ভোলায় সফল খামারিদের পুরস্কার ও সনদ বিতরণ

Share the post

মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনধি : ভোলায় সফল খামারিদের পুরস্কার প্রদান করা হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) হলরুমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় সমন্বিত কৃষি ইউনিটের আওতায় জিজেইউএস এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক। সভাপতিত্ব করেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম খান, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ এবং অতিরিক্ত উপ-পরিচালক আলী আজিম শরীফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর উপ-পরিচালক ডা. অরুণ কুমার সিংহ।

অনুষ্ঠানে প্রকল্পের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুরাদ হাসান চৌধুরী পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদান রাখার জন্য ছয়জন সফল খামারিকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত খামারিরা অংশগ্রহণ করেন। এই আয়োজন স্থানীয় কৃষি উন্নয়নে খামারিদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি কৃষি খাতে আরও উৎসাহ প্রদানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]