লকডাউন আগ্রাবাদের তিন তলা বাড়ি

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি : এবার চট্টগ্রাম নগরীতে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তির আরও এক আত্মীয়ের বাড়ি লকডাউন করেছে প্রশাসন। শনিবার (৪ এপ্রিল) নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ উত্তর পাঠানটুলি ওয়ার্ডে চাঁন মিয়ার বিল এলাকার একটি তিনতলা বাড়ি স্থানীয় প্রশাসন লকডাউন করেছে।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ চন্দ্র দাশ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘পাঠানটুলিতে লকডাউন করা বাড়ির সবাই দামপাড়ায় যে ব্যক্তির শরীরে করোনাভাইরাসের আলামত পাওয়া গেছে তার আত্মীয়। এদের কেউ কেউ ওই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন বলে আমরা তথ্য পেয়েছি। তাই বাড়িটি লকডাউন করা হয়েছে।’

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ বলেন, ‘লকডাউন হওয়া বাড়ির মালিক করোনা আক্রান্ত ব্যক্তির ভায়রা হন সম্পর্কে। অসুস্থতার কথা শুনে তারা দামপাড়ায় গিয়েছিলেন আক্রান্ত ব্যক্তিকে দেখতে। এছাড়াও তারা আক্রান্ত ব্যক্তিকে দেখতে ন্যাশনাল হাসপাতালেও গেছেন বলে প্রশাসনের কাছে তথ্য রয়েছে। তাই প্রশাসন বাড়িটি লকডাউন করেছে।’

প্রসঙ্গত, শুক্রবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন একরোগীর করোনাভাইরাস শনাক্ত হয়। তার মেয়ে এবং মেয়ের শ্বাশুড়ি ১২ মার্চ সৌদিআবর থেকে ওমরা হজ পালন করে এসেছেন। করোনা শনাক্ত হওয়ার পর দামাপাড়ার ৬টি, চন্দনাইশে আরেক নিকট আত্মীয়ের বাড়ি এবং সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়ি লকডাউন করা হয় রাতেই। এ নিয়ে একই ঘটনায় ৮টি বাড়ি লকডাউন হলো। ওই ব্যক্তিকে চিকিৎসা সুবিধা দিয়ে নগরীর মেহেদীবাগের ন্যাশনাল হসপিটালের প্রায় ২৪ জন চিকিৎসক, স্টাফ হোম কোয়ারেন্টাইনে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]