সড়ক দুর্ঘটনায় নিহত ইবি শিক্ষার্থী 

Share the post
ইবি প্রতিনিধি:কুষ্টিয়া-খুলনা মহাসড়কে বাস ও ট্রাক দুর্ঘটনায় নিহত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
আজ সোমবার (১৬ জুন) কুষ্টিয়া খুলনা মহাসড়কের বৃত্তিপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
সহপাঠীরা জানান, রাশেদ রাতের ট্রেনে জয়পুরহাট থেকে পোড়াদহ পর্যন্ত আসেন। পরবর্তীতে সেখান থেকে কুষ্টিয়া যান। সেখান থেকে শ্যামলি পরিবহনে উঠে ক্যাম্পাসের দিকে আসছিলেন। তিনি বাসের ইঞ্জিন কাভারে বসেছিলেন। পরবর্তীতে বিত্তিপাড়া নামক এলাকায় বাসটির সাথে একটি ট্রাকের ধাক্কা লাগে। ইঞ্জিন কাভারে বসার কারণে একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে পরে যান।
রাশেদের সহপাঠী তানভির মাহমুদ জানান, রাশেদের মুখের চোয়াল ভেতরে দুই/তিন খন্ড হয়ে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে৷ হাসপাতালে আসা পর্যন্ত জ্ঞান ছিল। পরে প্রায় আধাঘন্টা পর ডাক্তার পরীক্ষা-নীরিক্ষা করে মৃত ঘোষণা করেন‌‌।
এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে ভেঙ্গে পড়েছে পুরো পরিবার। রাশেদুল ইসলাম ছিলেন পরিবারের খুব আদরের সন্তান। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তার পরিবার ও আত্মীয়স্বজনরা।
উল্লেখ্য, রাশেদুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির পরীক্ষা সম্পন্ন করেছেন। কিন্তু এখনো স্নাতকোত্তর ডিগ্রির ফলাফল হাতে পাওয়া হয়নি তার। নিহত রাশেদুল ইসলামের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]