নরসিংদীতে পূলিশের জালে কিশোর গ্যাংয়ের প্রধান, অস্ত্র ও গুলি উদ্ধার

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর শিবপুর থেকে কিশোর গ্যাংয়ের প্রধানকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। সোমবার (১৬ জুন) সকালে পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, শিবপুর উপজেলার বানিয়াদি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সৈকত আলী ওরফে শওকত (২৬)। এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর পৌঁনে ৫টায় গোপন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন এর নেতৃত্বে উপপরিদর্শক  রেজাউল ও সাদেক সহ সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও একটি তাজা গুলি উদ্ধার করা করতে সক্ষম হোন।
পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান জানান, শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের মূলহোতা সৈকত আলী ওরফে শওকতকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ১টি হত্যা, ৩টি হত্যা চেষ্টা এবং মাদক ও চাঁদাবাজি সহ একাধিক মামলার চার্জশীট ভুক্ত আসামী ছিলো। এরপর থেকেই সে পুলিশী গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]