বগুড়ায় জিতু বাহিনীর তিন আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুরসহ  ২৭ জনের নামে মামলা দায়ের

Share the post
এস.এম.জয়, বগুড়া :বগুড়ায় কিশোরী মেয়েকে বিয়ে করতে না পারায় বাবা রিকশাচালক মো: শাকিল আহমেদ (৪০) কে পিটিয়ে হত্যার ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী মালেকা বাদী হয়ে দায়ের করা মামলায় ১৭ জনের নাম উল্লেখ করাসহ আরও ৮-১০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ঘটনার রাতেই পুলিশ জেলা স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনকে গ্রেফতার করে।
নিহত শাকিল আহমেদ বগুড়া শহরের শিববাটি শাহী মসজিদ এলাকার সাজুর পুত্র।
গ্রেফতারকৃত আসামিরা হলো, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জিতু সরকার, মতি ওরফে মতিন ও শফিকুল হাসান ওরফে বিপ্লব।
মামলার তদন্তকারি কর্মকর্তা, ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই জোবায়ের খান জানান, আসামিদের কে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: মেহেদী হাসান আবেদন শুনানী শেষে ওই ৩ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ-দিকে শাকিল আহমেদ হত্যার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা শাখা।  রোববার বিকেলে শহরের সাতমাথায় সংগঠনের সভাপতি এ্যাড. দিলরুবা নূরী’র সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার এ্যানি’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা কমিটির আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম পল্টু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা সহ-সভাপতি রাধা রানী বর্মন, অর্থ সম্পাদক নিয়তি  সরকার নিতু প্রমূখ।
বক্তারা এই নৃশংস হত্যাকান্ডের তীব্র ক্ষোভ
প্রকাশ করেন এবং হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীর গ্রেফতার-বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে ৩ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এরমধ্যে জিতু এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। বাঁকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পৈতৃক ভিটা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন দেশের ১৩তম সিটি কর্পোরেশন “বগুড়া

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি :দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। আগামীকাল ২০শে এপ্রিল সোমবার এক দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা বগুড়ায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি নবগঠিত ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর শুভ উদ্বোধনসহ জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও […]

বগুড়ায় ড. পিনাকী ভট্টাচার্যের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি:বগুড়া রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রান্স প্রবাসী ইউটিউবার ড. পিনাকী ভট্টাচার্যের পারিবারিক বাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার চেষ্টার মতো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন তাঁর বাড়িতে এই ন্যাক্কারজনক হামলা চালায়। সৌভাগ্যক্রমে, সময়মতো আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি […]