বগুড়ায় ঈদের দিন সকালে বাবা -ছেলে নিহতের ঘটনায় চালক গ্রেফতার

Share the post
এস.এম.জয়, বগুড়া প্রতিনিধি :ঈদের দিন সকালে বগুড়ায় নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসচালককে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার রাতে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে সিরাজগঞ্জ থেকে জব্দ করা হয়েছে ঘাতক বাসটিও।
গ্রেফতারকৃত বাসচালকের নাম জসিম উদ্দিন ওরফে ‘নানা’। তিনি বরগুনার কুদিঘাটা এলাকার আজাহার আলীর ছেলে। তবে গাজীপুরের কালিয়াকৈরে অস্থায়ীভাবে থাকতেন তিনি। বুধবার বেলা সাড়ে ১১টায় বগুড়া হাইওয়ে পুলিশের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ- তথ্য জানান অতিরিক্ত ডিআইজি মো. শহিদ উল্লাহ।
এর আগে, গত ৭ই জুন ঈদের দিন সকাল ৭টার দিকে, শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে বাস চাপায় নিহত হন  মো. চাঁন মিয়া (৩৫) ও তার পাঁচ বছরের ছেলে মো. আবদুল্লাহ। ঈদের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়েছিলেন তারা। চাঁন মিয়া নিজেও পেশায় একজন বাসচালক ছিলেন। তিনি দীর্ঘদিন নাবিল পরিবহনে চাকরি করেছেন এবং দক্ষ শ্রমিক সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। এ- ঘটনার পরদিন নিহতের বড় ভাই রাজা মিয়া শাজাহানপুর থানায় একটি মামলা করেন (মামলা নম্বর-১২)। এরপর হাইওয়ে পুলিশের শেরপুর ক্যাম্প তদন্ত শুরু করে।
অতিরিক্ত ডিআইজি মো. শহিদ উল্লাহ বলেন, প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও গোপন সোর্সের সহায়তায় শনাক্ত করা হয় জোয়ানা পরিবহনের একটি বাস, যার নম্বর ঢাকা মেট্রো-ব-১৩-০৯০৯। ওই বাসটিই দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ছিল বলে নিশ্চিত হয় পুলিশ। বাসটির চালক ছিলেন বরগুনার জসিম উদ্দিন। গাজীপুরের কালিয়াকৈরে অস্থায়ীভাবে থাকতেন তিনি। তাকে গ্রেফতারের পাশাপাশি সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে বাসটিও আটক করা হয়েছে।
তিনি আরও জানান, বাস ও চালক বর্তমানে হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পৈতৃক ভিটা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন দেশের ১৩তম সিটি কর্পোরেশন “বগুড়া

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি :দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। আগামীকাল ২০শে এপ্রিল সোমবার এক দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা বগুড়ায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি নবগঠিত ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর শুভ উদ্বোধনসহ জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও […]

বগুড়ায় ড. পিনাকী ভট্টাচার্যের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি:বগুড়া রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রান্স প্রবাসী ইউটিউবার ড. পিনাকী ভট্টাচার্যের পারিবারিক বাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার চেষ্টার মতো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন তাঁর বাড়িতে এই ন্যাক্কারজনক হামলা চালায়। সৌভাগ্যক্রমে, সময়মতো আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি […]