বেগম জিয়ার জন্য নিয়ে আসা ‘কালা মানিক’ গরুটি গ্রহণ করেন নি

Share the post

মোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি :বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে উপহার হিসেবে নিয়ে আসা আলোচিত ‘কালা মানিক’ গরুটি গ্রহণ করেননি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।বৃহস্পতিবার (৫ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গণমাধ্যমকে তিনি জানান, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা সোহাগ মৃধার পাঠানো ‘কালা মানিক’ গ্রহণের সিদ্ধান্ত নেননি বিএনপি চেয়ারপারসন। বেগম জিয়া নির্দেশ দিয়েছেন, সোহাগ মৃধা যেন নিজ এলাকায় ফিরে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে কোরবানির ঈদ উদযাপন করেন।ডা. জাহিদ হোসেন জানান, গরুটির মালিক সোহাগ মৃধার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সোহাগ মৃধা ও তার পরিবারের জন্য বিশেষ ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপি নেত্রী।বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয় ঢাকঢোলের আয়োজনের মধ্য দিয়ে নিজ এলাকা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন সোহাগ মৃধা। প্রায় ৩৫ মণ ওজনের, ১০ ফুট লম্বা ও ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার বিশালাকৃতির গরুটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। গরুটির কুচকুচে কালো বর্ণের কারণে সোহাগ মৃধা এর নাম রেখেছেন ‘কালা মানিক’। ছয় বছর ধরে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে পরম যত্নে লালন-পালন করেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ‘কালা মানিক’ গরুটি বেগম জিয়ার গুলশানের বাসভবনের সামনে পৌঁছায়। যদিও নেত্রীর প্রতি কৃতজ্ঞতা ও আবেগপূর্ণ এ উদ্যোগ দেশজুড়ে আলোচিত হয়, তবুও শেষপর্যন্ত তিনি উপহারটি গ্রহণ না করার সিদ্ধান্তে অটল থাকেন।

মোঃ সামিরুজ্জামান
প্রতিনিধি
চ্যানেল ২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাঙ্গাবালীতে ছাত্রশিবিরের নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

Share the post

Share the postমোঃ আশরাফুল ইসলাম,রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি:চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ইসলামি ছাত্রশিবিরের তোলারাম কলেজ শাখার সেক্রেটারী মো. সাইফুল্লাহ মানসুর সামিরের ওপর পটুয়াখালীর রাঙ্গাবালীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলা সদরের বাহেরচর চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন। […]

পটুয়াখালীতে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকিতে আদালতে মামলা ৷ 

Share the post

Share the post মোঃ রিয়াজুর রহমান পটুয়াখালী প্রতিনিধি  :বদরপুরে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন সদর উপজেলা বদরপুর ইউনিয়নের মোঃ মজিদ হাওলাদার এর ছেলে মোঃ জামাল হাওলাদার (৩৫) পোল্ট্রি ব্যবসায়ী ৷ এ ঘটনায় পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল  ম্যাজিস্ট্রেট ১ম আদালতে ৪(জুন) ৫ জনকে আসামি করে  মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায় ২(জুন) […]