যাত্রীর চাপ বাড়লেও,সাভার এলাকায় যান চলাচল তুলনামূলক  স্বাভাবিক

Share the post
মাহমুদুল ইসলাম সাগর  সাভার উপজেলা প্রতিনিধি :আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে নবীনগর আরিচা এবং বাইপাইল গাজীপুর মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। সাভার এর হেমায়েতপুর, থানা স্ট্যান্ড সহ দক্ষিণ বঙ্গগামী নবীনগর বাসস্ট্যান্ড ও উত্তর বঙ্গগামী বাইপাইল বাসস্ট্যান্ডের কাউন্টারগুলোতে ঘরমুখো যাত্রীদের উপস্থিতি বেরেছে। তবে সাভারের মহাসড়কে তেমন যানজট নেই। কিন্তু সাভারের তিনটি মোড় ও স্ট্যান্ডে গাড়ি চলছে ধীরগতিতে। এছাড়া মহাসড়কের কিছু সার্ভিস লেনে থেমে থেমে তৈরি হচ্ছে যানজট। মহাসড় মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে যৌথবাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়কে চাই (নিসচা) সদস্যরা
বাসে যেতে হবে তাই ভাড়া বেশি গুনতে হবে। এদিকে, যথাসময়ে বাস পাওয়া যাচ্ছে না এবং গন্তব্যের স্থানভেদে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। টাঙাইলের যাত্রী সাইফুল জানান, টাঙাইল জেলার গোপালপুর যাবো, ভাড়া চায় অনেক বেশি। রাস্তায় গাড়ি নাই। গোপালপুরের গাড়ি অন্য জেলায় চলে যাচ্ছে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন, বাইপাইল হয়ে আজ ঢাকা থেকে কমপক্ষে ৪ লাখ লোক উত্তরবঙ্গের দিকে যাবেন। বৃহস্পতিবারও (আজ) কমপক্ষে ৪-৫ লাখ লোক যাবেন। সেনাবাহিনী, পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে। এসকল এলাকায় দুইশ গজ পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সাভার হাইওয়ে থানার পরিদর্শক (শহর ও যানবাহন) বিষ্ণু শর্মা বলেন, তৈরি পোশাক কারখানাগুলোর ছুটি শুরু হওয়ায় সড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও কোন যানজট নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]