বগুড়ায় ফেসবুক লাইভে এসে প্রথম সারির এক ব্যবসায়ীর আত্মহত্যা

Share the post

এস.এম.জয়,বগুড়া প্রতিনিধি :বগুড়ার ধুনটে ফেসবুক লাইভে এসে কষ্টের কথা জানিয়ে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৭শে মে) সকাল ১০ টায় ধুনট পৌর শহরের দক্ষিণ অফিসারপাড়া এলাকার একটি বাড়িতে তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেন।নিহত ব্যবসায়ীর নাম রাসেল আহম্মদ (৩০)। তার বাবার নাম আবু তাহের ওরফে সোনা উদ্দিন। ধুনট শহরের স্কুল মার্কেটে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের স্থায়ী বাসিন্দা। দক্ষিণ অফিসার পাড়ার ওই বাসায় তিনি ভাড়া থাকতেন। আত্মহত্যার সময় তিনি বাড়িতে একাই ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল আহম্মেদ শহরের প্রথম সারির একজন ব্যবসায়ী। সুখেই চলছিল তার সংসার জীবন। ব্যবসায়িক কাজে চলতি মাসের প্রথম দিকে মালায়েশিয়ায় যান তিনি। সেখান থেকে ১৫ই মে নিজ বাসায় ফিরেছেন। মূলত মালেয়শিয়া থেকে বাসায় ফেরার পরই পারিবারিক বিষয়াদি নিয়ে তিনি চরম হতাশায় পড়েন।
এ- অবস্থায় মঙ্গলবার সকালে পরিবারের সবার সঙ্গে সাক্ষাৎ করে ১০টার দিকে ভাড়া বাড়িতে ফিরে আসেন। এরপর ঘরের দরজা বন্ধ করে নিজের ফেসবুক পেইজে লাইভে এসে নিজের কষ্টের কথা বলেন। তিনি টানা ৫৪ মিনিট ৫৮ সেকেন্ড ফেসবুক লাইভে ছিলেন। এ- সময় পরিবারকে মুক্ত করে দেয়ার কথাও উল্লেখ করেন। লাইভে কথা বলার মাঝেই তিনি পরপর ২টি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অচেতন হয়ে পড়েন।এ- সময় ফেসবুকে লাইভ দেখে তার আত্মীয়-স্বজন ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বগুড়া সদর থানার এসআই ফিরোজ মিয়া “Channel 21” -কে জানান, এ- ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের পর রাসেল আহম্মেদের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পৈতৃক ভিটা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন দেশের ১৩তম সিটি কর্পোরেশন “বগুড়া

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি :দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। আগামীকাল ২০শে এপ্রিল সোমবার এক দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা বগুড়ায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি নবগঠিত ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর শুভ উদ্বোধনসহ জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও […]

বগুড়ায় ড. পিনাকী ভট্টাচার্যের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি:বগুড়া রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রান্স প্রবাসী ইউটিউবার ড. পিনাকী ভট্টাচার্যের পারিবারিক বাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার চেষ্টার মতো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন তাঁর বাড়িতে এই ন্যাক্কারজনক হামলা চালায়। সৌভাগ্যক্রমে, সময়মতো আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি […]