মাধবপুরে কৃষক ফারুক মিয়া হত্যা রহস্য উদঘাটন: ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২

Share the post
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জের মাধবপুর উপজেলায় কৃষক মো. ফারুক মিয়া (৫৩) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মাধবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আসামিদের শনাক্ত করে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ৩নং ইউনিয়নের রসুলপুর গ্রামের মোহাম্মদ নাজির আহমেদের ছেলে মোহাম্মদ আলী ওরফে রুবেল (৩২) এবং মনতলা রেলস্টেশন সংলগ্ন বুল্লা ইউনিয়নের মৃত লাল কর্মকারের ছেলে বিধান কর্মকার (৩৫)।
জিজ্ঞাসাবাদে বিধান কর্মকার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং শনিবার বিকেল ৪টায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশ জানিয়েছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
হবিগঞ্জ জেলা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]