ববিতে “ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস” – নামক ব্যতিক্রমী উদ্যোগ

Share the post
আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধিঃবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) “ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস” – নামক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট কনজারভেশন সোসাইটি (বিইউইসিএস)। পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশবান্ধব শিক্ষার্থীদের এই সংগঠনটি।
শনিবার (২৪ মে) দিনব্যাপী আয়োজন  করা হয় ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস ১.০ শীর্ষক এই কর্মসূচি।  সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সচেতনতামূলক সভার সূচনালগ্নে ক্যাম্পেইনটির উদ্ভোদন করেন ববি উপাচার্য (অন্তর্বর্তীকালীন) অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।আরও উপস্থিত ছিলেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম মাহবুব, কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আতিকুল হক ফরাজি, এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। উদ্ভোদনী সভার পর ক্যাম্পাসজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি বিভিন্ন স্থানে সচেতনতামূলক ফেস্টুন টানানো হয়।ক্যাম্পাসের বিভিন্ন স্থানসহ  বরিশাল-কুয়াকাটা মহাসড়কের রোড ডিভাইডারেও বৃক্ষরোপণ করেন বিইউইসিএস সদস্যরা।
সংগঠনের সাধারণ সম্পাদক নাইমুর রহমান সজীব বলেন, আসুন বদলাই নিজেকে, গড়ে তুলি সবুজ বিপ্লব—তাহলে বদলাবে বিশ্ব উষ্ণায়ন, বদলাবে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুধু সচেতনতা নয়, নিজের দায়িত্ববোধ থেকেই এসডিজি বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।
পরিবেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম বলেন, ক্যাম্পাস পরিষ্কার করার একটি বিশেষ উদ্দেশ্য হলো পরিবেশ উন্নয়ন। আমি যখন জাপানে ছিলাম দেখেছি,পলিথিনের ব্যবহার বেশি হলেও রাস্তায় পড়ে থাকতে দেখা যায় না, কারণ তারা সচেতন। আমাদেরও সেইরকমভাবে সচেতন হয়ে উঠতে হবে। পরিবেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা মানববন্ধন করেছে। রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করে ইসলামী ছাত্র আন্দোলন। মানববন্ধনে বক্তারা শিক্ষাঙ্গনে চলমান সন্ত্রাসী কার্যক্রমের সমালোচনা করেন, পাশাপাশি অনতিবিলম্বে এসব কার্যক্রম বন্ধের […]

ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববি সাংবাদিকদের মানববন্ধন

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কর্মরত সাংবাদিকবৃন্দ। এসময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান তাঁরা। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪:৩০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। […]