মৃত্যু পথযাত্রী তাইবার পাশে দাঁড়ালো, ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

তোবারক হোসেন খোকন, দূর্গাপুর প্রতিনিধিঃজন্মের পর থেকেই মৃত্যুর যন্ত্রণায় ছটফট করা এক শিশুর নাম তাইবা। মাত্র দশ বছর বয়সেই হার্টে ছিদ্র নিয়ে মৃত্যুপথযাত্রী হিসেবে তৈরী হচ্ছিল তাইবা। প্রতিনিয়ত লড়ছিল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলো সে। এমন খবর শুনে শেষ পর্যন্ত পাশে এসে সহায়তার হাত বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তাঁর আর্থিক সহায়তায় ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে নতুন জীবনের দেখা পেলো শিশু তাইবা।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের হাটশিরা-শিবনগর গ্রামের মৃত ওয়াজ কুরনির মেয়ে তাইবা। সে নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। বাবা নেই। মা মোমেনা খাতুন অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালান। এক বছর আগে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে তাইবা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষায় ধরা পড়ে তার হৃদপিন্ডে একটি রয়েছে, এই ত্রæটি তার জন্মগত। চিকিৎসকদের পরামর্শ, দেরি না করে দ্রæত অস্ত্রোপচার করাতে পারলে সে ভালো হয়ে যাবে।

কিন্তু দরিদ্র এই পরিবারের পক্ষে এতা বড় অঙ্কের টাকা জোগাড় করা ছিলো অসম্ভব। বহু চেষ্টা করেও কারো সহানুভূতি আর সহায়তায় কাঙ্খিত অর্থ জোগাড় করতে পারেনি। অবশেষে সহায়তা চাইতে ব্যারিস্টার কায়সার কামালের দ্বারস্থ হন তাইবার মা। তাইবার কথা শুনে আর দেরি করেননি তিনি। চিকিৎসার পুরো ব্যয়ভার নিজের কাঁধে তুলে নিলেন মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার কায়সার কামাল।

গত সোমবার ঢাকার মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হয় তাইবার অস্ত্রোপচার। সফলভাবে সম্পন্ন হয় সেই জটিল প্রক্রিয়া। বর্তমানে ধীরে দীরে সুস্থ হয়ে উঠছে তাইবা।

এর আগে একই ধরনের জটিলতা নিয়ে জন্মানো তিন বছরের শিশু আব্দুল্লাহর চিকিৎসাও সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে করিয়ে ছিলেন কায়সার কামাল। তাকেও সুস্থ করে বাড়ি ফেরত পাঠিয়েছেন তিনি।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘কলমাকান্দা ও দুর্গাপুরের অসহায় মানুষের জন্য নিয়মিত হেল্থ ক্যাম্প করছি। সেখানে আসা শিশুরা যখন এই ধরনের জটিল রোগে ভোগে, তখন তাদের পাশে না দাঁড়িয়ে থাকতে পারি না। মানবিক দায়বদ্ধতা থেকেই এই কাজ করছি। এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মানবিক এই উদ্যোগ নেত্রকোনার সাধারণ জনসাধারণের মধ্যে যেমন স্বস্থি ও আশার সঞ্চার করেছে, তেমনি তাইবার মতো এমন হাজার পরিবার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]