সাভারে স্ত্রী কে হত্যার পর ৯৯৯ এ ফোন

Share the post
মাহমুদুল ইসলাম সাগর সাভার উপজেলা প্রতিনিধি :ঢাকার সাভারে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে লাশ নিয়ে যাওয়ার অনুরোধ করেছেন এক ব্যক্তি।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তার বাড়ি নওগাঁ জেলায়। অভিযুক্ত স্বামীর নাম সাজ্জাদ হোসেন মানিক। তিনি সাভারের একটি তৈরি পোশাক কারাখানায় কর্মরত আছেন।
পুলিশ চ্যানেল ২১ কে জানায় যে, নিহত নারী নওগার  বাসিন্দা। কিছুদিন আগে তিনি তার স্বামী সাজ্জাদ হোসেন এর ভাড়া বাসায় বেড়াতে আসেন। ঘটনার দিন সকালে সাজ্জাদ হোসেন গার্মেন্টস কারখানায় কাজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। পরে বাসায় ফিরে এসে নিজের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালানোর পর জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে লাশ নিয়ে যেতে বলেন।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সাজ্জাদ হোসেন তার মোবাইল ফোন বন্ধ রেখে পলাতক রয়েছেন।
এ বিষয়ে সাভার থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ। ঘটনার পর থেকে সাজ্জাদ হোসেন পলাতক আছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]