আশুলিয়া এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ 

Share the post
মাহমুদুল ইসলাম সাগর সাভার উপজেলা প্রতিনিধি :শিল্পাঞ্চল আশুলিয়া বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রনেতা এবং এনসিপির নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। এরমধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।বুধবার (১৪ মে) দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।আহতদের মধ্যে সাভার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব তৌহিদুল ইসলাম সানবির বলেন, বুধবার বিকেলে তারা কয়েকজন ছাত্রনেতা বন্ধু শিমুলিয়ার রাঙ্গামাটি এলাকায় ঘুরতে যান। এসময় স্থানীয় এলাকাবাসীর থেকে জানতে পারেন মাধ্যমে সেখানে একটি কারখানায় অবৈধভাবে শিসা গলিনো হয় যা পরিবেশ এর জন্য অত্যন্ত ক্ষতিকর। তাৎক্ষণিক তারা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ প্রশাসনকে জানালে তাদের কাছে অবৈধ কার্যক্রমের ফুটেজ ধারণ করে পাঠাতে বলে প্রশাসন। পরে অবৈধভাবে শিসা গলানোর ফুটেজ সংগ্রহ করে ফেরার পথে তাদের উপর হায়েস মাইক্রোবাসযোগে ২০-২৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।এ সময় রিফাত আহম্মেদ , তাওহিদ হাসান শান্ত, হৃদয় হাসান, মো. ইমন ও তৌহিদুল ইসলাম সানভিসহ সাতজনকে মারধর ও কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্য চারজনের অবস্থা গুরুতর।একাধিকবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে অবৈধ ইট ভাটা চালানোর অভিযোগে ২ লক্ষ টাকা চাঁদা করছিল ৬ থেকে ৭ জন যুবক। এক পর্যায়ে রাত ১২ সময় স্থানীয়দের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামাল হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। তদন্তের পরই এ ব্যাপারে মন্তব্য করতে পরবেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]