আশুলিয়ায় ‘পবিত্র’ জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (স:) অনুষ্ঠিত

Share the post
মো: শাকিল শেখ সাভার প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার সাথে সাভারের আশুলিয়ায় ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুছে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে খিতাপচর রহমানিয়া দরবার শরীফের উদ্যোগে আশুলিয়ার চিত্রশাইল কাদেরিয়া চিশতিয়া রহমানিয়া ইসলামিয়া খানকাহ্ শরীফে ঈদে মিলাদুন্নবীর দোয়া করা হয়।
শোভাযাত্রা ও মিলাদ মাহফিলে আঞ্জুমানে রহমানিয়া আশেকানে আউলিয়া পরিষদ ঢাকা মহানগর শাখার সভাপতি সাঈদ মীর সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্রগ্রামের ঐতিহ্যবাহী খিতাপচর রহমানিয়া দরবার শরীফের একমাত্র সাজ্জাদানশীন পীরে তরিকত আলহাজ্ব সৈয়্যদ শাহ্ নজরুল ইসলাম মাইজভান্ডারী ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত হিসেবে ছিলেন,পীরজাদা হযরত মাওলানা মুফতি সৈয়্যদ আসহাব উদ্দিন খিতাবচরী আল হাসানী।
এসময় জশনে জুলুসে শোভা যাত্রায় কয়েকশত মুসলমান আনন্দ র‍্যালি বের করে জামগড়া চৌরাস্তা পদক্ষীণ করে শিমুলতলা দরগারপাড় হয়ে কাদেরিয়া চিশতিয়া রহমানিয়া ইসলামিয়া খানকাহ্ শরীফে এসে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
শোভাযাত্রার অগ্রভাগে বড় অক্ষরে লেখা ছিল ‘ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসুল সালামু আলাইকা’। অংশগ্রহণকারীদের হাতে ছিল কালেমা খচিত পতাকা,প্ল্যাকার্ড, ফেস্টুন। ‘নারায়ে তাকবির ও নারায়ে রিসালত’ স্লোগান। শোভাযাত্রা শেষে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এ শোভাযাত্রা থেকে বিশ্ব মানবতার শান্তির দূত হযরত মুহাম্মদের (সা.) সম্মানে দরুদে সালাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার প্রতিধ্বনিতে সমগ্র মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। তার আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ,ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গড়ে তোলা সম্ভব।দিনটিতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা রাখেন। তাঁরা কোরআন শরিফ তিলাওয়াত,দান-খয়রাতসহ নফল ইবাদতের মধ্য দিয়ে আজ বাদ এশা ওয়াজ-দোয়া মাহফিল ও আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]